Home / chena mukher arale
single

chena mukher arale

0 Views
0
Verified Lyrics

Lyrics

[Verse 1]

সবচেয়ে কাছের বন্ধু ছিল যারা

বিপদের দিনে অচেনা হলো তারা

আড্ডার মাঝে নেই তো আমি আর

তাতে কি বা আসে যায় সবার?

ভাবতাম আমি খুব আপন তাদের

প্রয়োজনে চিনিলাম আসল রূপ যাদের।

[Chorus]

আমি দেখেছি মুখোশ খুলতে

প্রিয় মানুষটাকেও ভুলতে

সামান্য জ্বরে যে হতো দিশেহারা

ভীষণ অসুখে আজ সেও সাড়াহারা

সবাইকে আজ আমি চিনতে শিখেছি

চেনা মুখের আড়ালে অচেনা দেখেছি।

[Verse 2]

টাইপিং দেখে যে বুঝতো মনের কথা

আজ আর বোঝে না সে আমার নীরবতা

রচনা লিখেও আর যায় না বোঝানো

বিষন্নতা আমার মনের আঙিনায় সাজানো।

কান্নার শব্দেও যে আজ অবুঝ সাজে

তার জন্য আর কোনো মায়া নেই এই মাঝে।

[Outro]

দেখেছি সবই, চিনেছি মানুষ

উড়ে গেছে আজ সব রঙিন ফানুস।

Fast Facts

Total Views

0

Last Updated

Apr 18, 2026