Verified Lyrics
Lyrics
[Verse 1]
বলতে তুমি—কথা না বললে
সময় নাকি কাটে না তোমার
দিনের পর দিন দূরত্ব বাড়ে
খোঁজ তো এখন আর রাখো না আমার।
বন্ধুত্বের নামে ধোঁকা খেয়েছি ঢের
ভালোবাসার নামে অভিনয়ের জের।
[Chorus]
অনেক দেখেছি, অনেক চিনেছি
নিজেকে আমি আজ বদলে নিয়েছি
সহজে আমাকে আর ভাঙবে না কেউ
থামিয়ে দিয়েছি সব আবেগের ঢেউ
এখন আর আমি সেই মানুষ নেই
হারিয়ে গেছি আমি আমার মাঝেই।
[Bridge]
কান্নার আগে যে বুঝতে সবই
আজ সেজেছো তুমি নিঠুর এক ছবি
ভাঙ্গা গলার আওয়াজ শুনেও
না শোনার ভান করে গেছো বারংবার
তাই তো হৃদয়ে আজ তালা দিয়েছি আমার।
[Outro]
ধোঁকা আর অভিনয়ে শিখেছি বাঁচতে
পারবে না কেউ আর আমাকে ভাঙতে
আমি বদলে গেছি...
হ্যাঁ, আমি বদলে গেছি।
Fast Facts
Total Views
0
Last Updated
Apr 18, 2026