Home / Ektu onnovabe
single

Ektu onnovabe

0 Views
0
Verified Lyrics

Lyrics

[Verse 1]
রোজ রোজ সেই "হাই-হ্যালো" আর
ভালো লাগে না শুনতে,
মাঝে মধ্যে একটু না হয়
শাসন করে জানতে।
"কী হয়েছে তোমার?" বলে
নকটা দিও হঠাৎ করে,
সারাদিনের খবর নিতে
আগলে রেখো খুব আদরে।

[Chorus]
চ্যাটিং বক্সে "হুম" লিখে আর
বাড়িও না বিরক্তি,
বলো"কথা থামালে খবর আছে"
দেখাও একটু শক্তি!
"আই মিস ইউ" সব সময়
বলতে হবে কেন?
বলো"মনের ভেতর আছো তুমি
মিস করার কি আছে যেন?"

[Verse 2]
গদবাঁধা সেই "আই লাভ ইউ"
পুরানো হয়ে গেছে,
তার চেয়ে বলো"ভালোবাসতে
পারবো না তো আর পিছে।"
বলো"তুমি তো একটুও বাসো না"
মিথ্যে অজুহাতে,
দেখবে তখন নতুন রঙে
প্রেম জমবে রাতে।

[Bridge]
সম্পর্কটা এমন করেই
ইটারেস্টিং রাখতে হয়,
প্রতিদিন নতুন করে
একটু বেশি বাসতে হয়।

[Outro]
একঘেয়েমি যাক না দূরে
থাকবো দুজন গানে গানে,
ভালোবাসা বাঁচুক রোজ
নতুন অভিধানে।

Fast Facts

Total Views

0

Last Updated

Apr 09, 2026