Lyrics
আজ খেতা ভিজলে যেমন তেমন, দাদি,
বালিশ ভিজলে শুকায় না।
যৌবনকালে, দাদি, সোয়ামী গো পাইলাম না,
ওহো দাদি, আমি চিন্তায় আর তো বাঁচি না।
যৌবনকালে, দাদি, সোয়ামী গো পাইলাম না।
আজ খেতা ভিজলে যেমন তেমন, দাদি,
বালিশ ভিজলে শুকায় না।
যৌবনকালে, দাদি, বউ তো পাইলাম না,
ওহো দাদি, আমি চিন্তায় আর তো বাঁচি না।
যৌবনকালে, দাদি, বউ তো পাইলাম না।
আজ আশ্বিন মাসে, যেমন দাদি গো,
গাঞ্জা ধান ক্ষেত গারতাছে ।
আমার যৌবন, দাদি, মার্বেল খেলতাছে।
আজ আশ্বিন মাসে, যেমন দাদি গো,
গাঞ্জা ধান ক্ষেত গারতাছে ।
আমার যৌবন, দাদি, মার্বেল খেলতাছে।
ওহো দাদি মা, চিন্তায় আর তো বাচিনা না,
যৌবনকালে, দাদি, সোয়ামী গো পাইলাম না।
ও দাদি, দেখিতে দেখিতে যাইতেছে দিন,
বিয়ে আমায় করাও না।
যৌবন গেলে, দাদি, ফিরে তো আসে না।
দাদি, দেখিতে দেখিতে যাইতেছে দিন,
বিয়ে আমায় করাও না।
যৌবন গেলে, দাদি, ফিরে তো আসে না।
ওহো দাদি মা, চিন্তায় আমি বাঁচলাম না,
যৌবনকালে, দাদি, বউ তো পাইলাম না।
আজ হাউস কইরা বসলাম,
বিয়া কালা সেরাডার কাছে গো।
রং-বেরঙের সোয়ামী আমার গো।
ওহো দাদি মা, চিন্তায় আর তো বাচি না,
যৌবনকালে সোয়ামী গো পাইলাম না।
আজ সারা রাত্রি থাকলাম বগলে,
আও করল না, মনের গইরবে।
রং-বেরঙের সোয়ামী তুমি রে।
ওরে, রেডিও দিমু, সাইকেল দিমু,
দিমু মোবাইল কিনা রে।
রং-বেরঙের সোয়ামী আমার রে।
হায়রে, কোন বান সতীনে দিছে বুদ্ধি,
ধইরা ধইরা আমায় মারে গো।
রং-বেরঙের সোয়ামী আমার গো।
আমি কালকেই যামু বাপের বাড়ি,
দিমু মোটরসাইকেল কিনা গো।
রং-বেরঙের সোয়ামী আমার গো।
আজ খেতা ভিজলে যেমন তেমন, দাদি,
বালিশ ভিজলে শুকায় না।
যৌবনকালে, দাদি, বউ তো পাইলাম না।
ওহো দাদি মা, চিন্তায় বুঝি বাঁচলাম না।
যৌবনকালে, দাদি, বউ তো পাইলাম না।
আজ খেতা ভিজলে যেমন তেমন, দাদি,
বালিশ ভিজলে শুকায় না।
যৌবনকালে, দাদি, সোয়ামী গো পাইলাম না।
ওহো দাদি, আমি চিন্তায় বুঝি বাঁচলাম না।
যৌবনকালে, দাদি, সোয়ামী গো পাইলাম না।
Fast Facts
Total Views
0
Last Updated
Aug 05, 2026