Lyrics
কে যাও তুমি ভাটির দেশে ও বিদেশি নইয়া
কয়ো আমার দুঃখের খবর বন্ধুর কাছে গইয়া
ও বিদেশি নইয়া, ও বিদেশি নইয়া
দিবা নিশি ভাবনাতে তার
অন্তর কালা হইলো আমার
দিবা নিশি ভাবনাতে তার
অন্তর কালা হইলো আমার
পাগলেরইন হাল হইছে
পাগলেরইন হাল হইছে তার দেখা না পাইয়া
ও বিদেশি নইয়া, ও বিদেশি নইয়া
সবার ঘরে চাঁদের আলো পড়ে ঝিকিমিকি
আমার আঁধার ঘরে তুষের আগুন জ্বলছে ধিকি ধিকি রে
জ্বলছে ধিকি ধিকি
সবার ঘরে চাঁদের আলো পড়ে ঝিকিমিকি
আমার আঁধার ঘরে তুষের আগুন জ্বলছে ধিকি ধিকি রে
জ্বলছে ধিকি ধিকি
সকাল সাঁঝে জল ভরিতে
নিত্য আসে ওই নদীতে
সকাল সাঁঝে জল ভরিতে
নিত্য আসে ওই নদীতে
চাতকিনের মতোই থাকি
চাতকিনের মতোই থাকি উদাস চোখে চাইয়া
ও বিদেশি নইয়া, ও বিদেশি নইয়া
কে যাও তুমি ভাটির দেশে ও বিদেশি নইয়া
কয়ো আমার দুঃখের খবর বন্ধুর কাছে গইয়া
ও বিদেশি নইয়া, ও বিদেশি নইয়া
ও বিদেশি নইয়া, ও বিদেশি নইয়া
Fast Facts
Total Views
0
Last Updated
Sep 04, 2026