Home / Rupe Gune Shundori Konna Go
single

Rupe Gune Shundori Konna Go

0 Views
0
Verified Lyrics

Lyrics

রূপে-গুণে সুন্দরী কন্যা গো 

ও কন্যা ফুলবাগানে আসিয়া

হায় গো

ঘুইরা বেড়াও কেন কিসেরও লাগিয়া


পরদেশী সুজন তুমি গো 

ও সুজন শরম লজ্জা নাই 

হায় গো

মেয়ের পিছে পিছে কেন ঘুরে বেড়াও


পরীর মত রূপটি তোমার গো

ও কন্যা রূপ দেখিয়া মরি

হায় গো

কী নামে ডাকি তোমায় কওনা গো সুন্দরী


আসাম দেশের মাইয়া আমি গো 

ও সুজন ফুল বাগানে  ঘুরি 

হায় গো

 নামটি আমার আঞ্জুয়ারা সুন্দরী


কি নাম তোমারও সুজন গো

ও সুজন কোথায় ঘর বাড়ি

হায় গো

কি নামে ডাকি তোমায় কওনা অন্তর খুলে



বরপেটা জেলায় আমার বাড়ি গো

ও কন্যা ফুলবাগানে আইছি 

হায় গো

পাগল হইলাম আমি তোমার রূপ দেখিয়া


তুমি যদি রাজি থাকো গো

ও কন্যা কইরা তোমায় বিয়া

হায় গো

সারা জীবন থাকমু দুইজনে মিলিয়া


দোহাই লাগে তোমার সুজন গো

ও সুজন মাথার কিরা খাও 

হায় গো

প্রাণটা নিয়ে যদি, আমায় ভুইলা যাও


তুমি আমার হইবা, আমায় কথা দাও


প্রাণটা নিয়ে যদি, আমায় ভুইলা যাও

Fast Facts

Total Views

0

Last Updated

Aug 05, 2026